GIMP (গিম্প) : এডোবি ফটোশপের বিকল্প একটি ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার

GIMP (গিম্প)


ফ্রি-ওপেন সোর্স একটি সফটওয়্যার। এডোবি ফটোশপের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। কোনো প্রকার রেজিষ্ট্রেশনের ঝামেলা নেই। কোনো প্রকার ক্র্যাক করা লাগবেনা। ফটো এডিট, গ্রাফিক্স ডিজাইন, ছবি আঁকাসহ নানা কাজে ব্যবহার করতে পারবেন।

উইন্ডোজ,  লিন্যাক্স,  ম্যাক
তিন ধরনের অপারেটিং সিস্টেমের ভার্শনই আছে।

ফিচারসমূহ/সুবিধাসমূহ-

  • ব্রাশ, এয়ারব্রাশ, পেন্সিল, ক্লোনিং সুবিধাসহ পূর্নাঙ্গ অঙ্কন সম্পর্কিত সফটওয়্যার।

  • ছবি সম্পাদনা করা যায়।

  • পুরো আলফা চ্যানেল সাপোর্ট করে।

  • লেয়ার ও চ্যানেল সুবিধা।

  • এ্যাডভান্সড স্ক্রিপ্টিং সুবিধা।

  • আনডু/রিডু সুবিধা।

  • ঘুরানো, বড়-ছোট করাসহ অনেক সুবিধাসমৃদ্ধ ট্রান্সফরমেশন সুবিধা।

  • GIF, JPEG, PNG, XPM, TIFF, TGA, MPEG, PS, PDF, PCX, BMP এবং আরো অনেক এক্সটেনশন ফরমেট সাপোর্ট করে।

  • ফটোশপের অভ্যন্তরিন একাধিক ফিচার এতে আছে।

  • বিভিন্ন থিম পরিবর্তনের সুবিধা।

  • এছাড়াও প্লাগইন ইন্সটল করার মাধ্যমে কাজকে আরো সহজ করা ও আরো অতিরিক্ত ফরমেট যুক্ত করার সুবিধা আছে।


বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.gimp.org এই ঠিকানায়।
www.gimp.org/downloads এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারেন।

Gimp: Adobe Photoshop Alternative

Comments